শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ১৮৮ বার পঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ফটো সংগৃহীত

 অনলাইন নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই শুভেচ্ছা বার্তায়, যে যার অবস্থান থেকে ঈদের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান সরকারপ্রধান। শনিবার (৩০ এপ্রিল) এক ভিডিও বার্তার মাধ্যমে এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।

৩৮ সেকেন্ডের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে আনন্দ, আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই।
শেখ হাসিনা বলেন, যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com