সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২০৭ বার পঠিত
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফাইল ফটো

অনলাইন নিউজ : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্দান্ত এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সাখাওয়াত মুন।

কিন্তু দারুণ খেলতে খেলতে উইকেট বিলিয়ে দেওয়ার অভ্যাস থেকে বের হতে পারেননি শান্ত। ইনিংসের ১৩তম ওভারে মোতিকে কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ হন এই বাঁহাতি। ৩৬ বলে ২ বাউন্ডারিতে শান্ত করেন ২০ রান। তবে এরপর আর ক্যারিবীয়দের কোনো সুযোগ দেননি তামিম-লিটন। দ্বিতীয় উইকেটে ৫১ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তারা।

তামিম ক্যারিয়ারের ৫৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বাউন্ডারি হাঁকিয়ে। তখন দলের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১ রান। ৬২ বলে ৭ বাউন্ডারিতে ৫০ রানে অপরাজিত থাকেন তামিম। ২৭ বলে ৬ চারে ঝড়ো ৩২ করেন লিটন।

এর আগে মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদদের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ ওভার খেলে ১০৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com