সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীতে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৫৯০ বার পঠিত

মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ ১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫,সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল আজ (১৭ নভেম্বর ২০২১) ইং তারিখ বিকাল ৪.৫০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া (কলাহাটা) গ্রামস্থ জনৈক মোঃ আঃ কাদেরের বসত বাড়ীর সামনে ঢাকা টু রাজশাহী মহাসড়ক সংলগ্ন “কলা’’ হাটের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি সহ মোঃ রফিক (৩৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটক ব্যক্তি রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা বেতকুড়ি এলাকার মোঃ সাইদার আলীর ছেলে। আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com