শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পনেররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় শিবগঞ্জ পৌরসভার সেলিমাবাদ গোরস্থান প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, তরিকুল আলম, শিবগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র শামীম কবির হেলিমসহ ভীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com