মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সিলেটে যাত্রাবিরতি শেষে তারা সরাসরি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ঢাকায় বেলা ১১টা ৫০ মিনিটে তাদের অবতরণের কথা রয়েছে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হতে শুরু করেন। এই প্রত্যাবর্তনকে দলের কর্মীদের কাছে ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসা ও নতুন সংকল্পের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তাকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com