বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেট এলাকায় জুয়া খেলারত অবস্থায় ৯ জন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৯ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় জুয়া খেলার ২ হাজার ৪৩০ টাকা, পুরাতন প্লেয়িং কার্ডসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে র‌্যাব। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের আলীনগর এলাকার জোনাহার আলী (৩৬), ফারুক হোসনে (৫২), আনার আলী (৩২), বিসু (৪৫), এখলাছুর রহমান (২৮), দিলশাদ আলী (৪০), নিকবার আলী (৩৫), ওহেদ আলী (৪৫) ও আলীমুল ইসলাম (৪০)। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহানন্দা বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেট সংলগ্ন দক্ষিণ পাশে একচালা ছাপড়া ঘরে অভিযান চালায় র‌্যাব।এ সময় গোল হয়ে বসে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে ৯ জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয় র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এ ঘটনায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এর আগে ২৩ জুন বুধবার রাত সাড়ে ১১ টার দিকে হাতেনাতে ৪ জন জুয়াড়িকে আটক করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com