রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে করোনা পরীক্ষা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে সরকারিভাবে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে।  শনিবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে করোনা পরীক্ষার উদ্বোধন করা হয়।
এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদসহ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন যে কয়জন রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে, তাদের সকলে নেগেটিভ রেজাল্ট এসেছে। অর্থাৎ কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।
তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কেউ হাসপাতালে ১০০ টাকা ফি দিয়ে করোনা পরীক্ষা করতে পারবে। মাত্র ১২-১৫ মিনিটের মধ্যে রিপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে।
মাসুদ পারভেজ আরো জানান, করোনা রোগীদের জন্য দুুটি ওয়ার্ড প্রস্তত রাখা হয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ৫টি করে মোট ১০টি বেড রয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে।
এর আগে ২০২১-২২ সালে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। করোনার দুই ঢেউয়ে সে সময় মারা যান ১৬৪ জন রোগী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com