শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ২৫ জন মারা গেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৮৮ বার পঠিত

মোঃ হারুন অর রশিদঃ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ২৫ জন মারা গেছেন।এটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন মহিলা।মৃতদের মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ ছিল।বাকিরা করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।আজ সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়ে বলেন,গতকাল সোমবার সকাল ৬ টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬ টা পযর্ন্ত বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন,চাঁপাইনবাবগঞ্জের ৫ জন,নাটোরের ৫ জন,নওগাঁর ২ জন ও চুয়াডাঙ্গার ১ জন রয়েছে।এ নিয়ে চলতি মাসের ১ তারিখ সকাল ৬ হতে আজ ২৯ তারিখ পযর্ন্ত করোনা ইউনিটে মোট ৩৪০ জন মারা গেলেন।পরিচালক আরও বলেন,গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৭০ জন।এদের মধ্যে রাজশাহীর ৩৬ জন,চাঁপাইনবাবগঞ্জের ১০ জন,নাটোরের ৭,নওগাঁর ১১,পাবনার ১,সিরাজগঞ্জের ১,কুষ্টিয়ার ১, চুয়াডাঙ্গার ১,ঝিনাইদহের ১ ও মেহেরপুরের ১ জন।আজ মঙ্গলবার সকাল ৬ টা পযর্ন্ত করোনা ইউনিটে ৪০৫ বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ৪৫৯ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com