বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন টেস্টে অর্থ আদায়ের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪৩০ বার পঠিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: মহামারী করোনাভাইরাসে দেশ যখন স্থবির হয়ে দাঁড়িয়েছে এই সময় কিছু অর্থলোভী চিকিৎসক নানা কায়দায় টাকা আদায় করে নিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল। করোনা স্যাম্পল টেস্টের জন্য অ্যান্টিজেন টেস্টে একশত টাকার অধিক আদায় করার অভিযোগ পাওয়া গেছে। গোপন সূত্রে জানা গেছে, অ্যান্টিজেন টেস্ট যারা করাচ্ছেন তাদের সকলের নিকট থেকে ১’শ টাকার অধিক নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কোন রশিদ দেয়া হচ্ছে না। প্রমাণ স্বরূপ চাইতে গেলেও তা দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়। নাম প্রকাশ না করার সত্ত্বে স্থানীয় এক সাংবাদিক বলেন, আমি গত ১৩ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা অ্যান্টিজেন পরীক্ষার জন্য গেলে নানা কালক্ষেপণ করে আমি একশত টাকা দিলেও তা অস্বীকার করেন। পরে আমার রিপোর্ট দিতে অনেক দেরী হওয়ায়। আমি বিষয়টি তাদেরকে অবগত করলে তারা পরে তা করে দেই। কিন্তু আমার অ্যান্টিজেন টেস্ট করাতে ১’শ টাকা করে নেই।টাকা নেওয়ার ক্ষেত্রে কোন রশিদ দেয়া হচ্ছে না। আরো একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমার পরিবারের পাঁচজনের অ্যান্টিজেন টেস্ট করিয়ে একজনের পজেটিভ এসেছে। তাদের কাছে ১’শ টাকা করে ৫’শ টাকা নেয়া হয়েছে। সে ক্ষেত্রে কোন রশিদ দেয়া হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল চিকিৎসক ও করোনা ইউনিটের মনিটরিং কর্মকর্তা ডা.হাসান আলী বলেন, করোনা টেস্টের জন্য অ্যান্টিজেন টেস্টে কোন সরকারি ফি নেওয়ার নিয়ম নেই। আর অ্যান্টিজেন টেস্টে যাদের করোনা পজিটিভ রিপোর্ট হয়। তাদের রিপোর্ট পিসিআর ল্যাব এ জুন মাস থেকে আর পাঠানো হয়না। তবে যাদের কাছে টাকা নেওয়া হয় নিয়ম অনুযায়ী তাদেরকে রশিদ দিতে হবে। এক্ষেত্রে যদি রশিদ না দেই তবে এটা নিয়মবহির্ভূত। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com