মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক গৃহবধুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের একটি পুকুর থেকে রবিবার ( ১ আগষ্ট ) উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লাশটি একই এলাকার পেট্রোল পাম্প এলাকার মহবুল হকের ছেলে আতাউর রহমানের স্ত্রী জুলেখা বেগমের। স্থানীয়রা ও পুলিশ জানায়, গত শনিবার (৩১ জুলাই) সকাল থেকে জুলেখা নিখোঁজ হবার পর বিষয়টি জানতে পেরে তার বাবা ঐদিনই কানসাট বালুচর গ্রামের কুড়ান আলী বাদী হয়ে মেয়ের স্বামী ও তার পরিবারকে দায়ী করে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করার পর রবিবার সকালে লাশটি স্বামীর বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে স্থানীয়রা ঐ গৃহবধূর ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com