সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রাজধানীতে ইয়াবা ও মদসহ আটক ৩, মোটরসাইকেল জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৬ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী ও দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০ পিস ইয়াবা ও ৩০৭ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এএসপি এনায়েত কবীর জানান, আজ দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রোমান হোসেন (৪২)। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এএসপি আরও জানান, আজ (সোমবার) বিকেলে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৩০৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মো. নুর মোহাম্মদ (৫০) ও বরাআলাম্মা (৫০)। অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও দয়াগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com