শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট কারাগারে পরিচ্ছন্নতা অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন বাগেরহাট জেলা কারাগারা কর্তৃপক্ষ। শনিবার দিনব্যাপী কারাগারের ভেতর-বাহিরে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন ৫০ জন কারারক্ষি। জেল সুপার মোস্তফা কামালের নেতৃত্বে পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিধন কার্যক্রম চালানো হয়। এসময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা মশা নিধনে স্প্রে করেন।

জেলার খোন্দকার মো. আল- মামুন বলেন, ‘শুধু সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেদের কর্মস্থল কারোগারের চারপাশ পরিষ্কার করে আমরা যদি সামাজিক দায়িত্বটুকু পালন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি।

জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। আগামী দুদিন ব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানান তিনি। একাজে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সহযোগীতা করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com