শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ফোবানা সম্মেলন : প্রবাসে লাল সবুজের দেশের সবচেয়ে বড় মিলনমেলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৭২ বার পঠিত
ফোবানা সম্মেলন লাল সবুজের এক টুকরো বাংলাদেশ। গেইলর্ড হোটেলেই এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসে দেশের সবচেয়ে বড় মিলনমেলা  ফোবানা সম্মেলন। ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ এটি উত্তর আমেরিকাপ্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন এটি। গেইলর্ড কনভেনশন সেন্টারে বসছে এর ৩৫তম আয়োজন।

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর বিভিন্ন রাজ্যে গড়ে ওঠা বাংলাদেশিদের ছোট সংগঠনগুলোকে এক ছাতার নিচে নিয়ে এসেছে ফোবানা। প্রতিবছর এর সম্মেলন হয়। একেক বছর আয়োজন করে একেকটি অঙ্গরাজ্য। এবার স্বাগতিক রাজ্য মেরিল্যান্ড। ওয়াশিংটনের এই আয়োজক সংস্থাটির নাম আমেরিকান বাংলাদেশি  ফ্র্রেন্ডশিপ সোসাইটি। এর কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন জিআই রাসেল। আর সংগঠনের  চেয়ারম্যান হিসেবে আছেন জাকারিয়া চৌধুরী।

ফোবানার চেয়ারম্যান বলেন, ফোবানা শুধু নাচ-গানের অনুষ্ঠান নয়। ফোবানা এখন স্কলারশিপ দেয়। আগে শুধু আমেরিকায় এটা দেয়া হতো এখন বাংলাদেশে এটা চালু করেছি। গত সপ্তাহে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে একটি এমইও সাইন করেছি। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমার স্কলারশিপ দিব। এইভাবে বিভিন্ন ভালো কাজে নিজেদের স¤পৃক্ত করার মাধ্যমে দেশের বাইরে আমাদের প্রিয় মাতৃভূমির সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। আমাদের সন্তানেরা যারা সেখানে জন্ম নিচ্ছে তারা আমাদের রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লালনগীতি, পল্লীগীতি কখনো জানবে না যদি আমরা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে উপস্থাপন না করি। সেজন্যই আমরা কাজ করছি।

সম্মেলনটি হচ্ছে স্থানীয় সময় (শুক্রবার)। বাংলাদেশের হিসেবে সে সময়টা গড়িয়ে যাবে আজ শনিবারে। মেরিল্যান্ডে বৃহস্পতিবার চলছে শেষ সময়ের প্রস্তুতি।
এ বিষয়ে জে আই রাসেল বলেন, বাংলাদেশের বাইরে বাঙালীদের সবচেয়ে বৃহৎ প্রোগ্রাম হচ্ছে ফোবানা। ফোবানার সাথে ইন্টারন্যাশনাল এক্সপো হচ্ছে। এখানে প্রায় পনের-বিশ হাজার লোক আসবে। সারা বিশ্বের নানা প্রান্তের বাঙালিরা ওয়াশিংটন ডিসিতে আসবে এটি দেখার জন্য।

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন জানিয়ে জি আই রাসেল বলেন, ৩৫তম ফোবানার অতিথি তালিকায় বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রন জানানো হয়েছে।

জি আই রাসেল বলেন, সম্মেলনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। তিনদিনব্যাপী আয়োজিত এই ফোবানা সম্মেলনে ফ্যাশন শো, মিস ফোবানা, ম্যাগাজিন, বিজনেস লাঞ্চ, বইমেলা, মিউজিক আইডল, ড্যান্স আইডল, সেমিনার, ইয়ুথ ফোরাম, ইন্টারফেইথ ডায়ালগ সহ নানান ইভেন্টের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের দুই শীর্ষ নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং ওয়ার্দা রিহ্যাব অংশগ্রহন করছেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পী সাবিনা ইয়াসমিন, নগর বাউল জেমস, তাহসান খান, হৃদয় খান, শফি মন্ডল, লায়লা, সহ জনপ্রিয় শিল্পীদেরকে আমন্ত্রন জানানো হয়েছে। বৃহত্তর ওয়াশিংটন ও উত্তর আমেরিকার একঝাঁক শীর্ষস্থানীয় শিল্পী ৩৫তম ফোবানা সম্মেলনে অংশগ্রহন করছেন বলে জানান কনভেনার জি আই রাসেল।

৩৫তম ফোবানা সম্মেলনে আয়োজিত বিভিন্ন  সেমিনারের কথা উল্লেখ করে সদস্য সচিব শিব্বীর আহমেদ জানান, বাংলাদেশের বন্যা, ট্রাফিক, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিপিং, সেমি কন্ডাক্টর ও নানো টেকনোলজী, ভার্চ্যুয়াল ল্যাব, শিক্ষা, ইনফরমেশন টেকনোলজী ইত্যাদি নানা বিষয়ে প্রায় ১২টি সেমিনার রয়েছে। এই সকল সেমিনার উত্তর আমেরিকা সহ বাংলাদেশের বিজ্ঞজন বিশিষ্টজনেরা অংশগ্রহন করবেন।

এছাড়াও ৩৫তম ফোবানা সম্মেলনের স্থানে একই সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটন ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কালচারাল এক্সপো উইটসি ২০২১। এই প্রথমবারের মত অনুষ্ঠিত এই ট্রেড শোতে সারাবিশ্ব থেকে ব্যবসায়ীরা অংশগ্রহন করবে এবং নিজেদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারনের সুযোগ পাবেন, বলেন কনভেনার জি আই রাসেল।
এছাড়াও ২৭ নভেম্বর শনিবার বিজনেস নেটওয়ার্ক লাঞ্চ অনুষ্ঠিত হবে। এই বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চে দেশের ও প্রবাসের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com