মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের  শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর রোববার বিকেল ৩ টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।
এ সময় মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, নাগরিকদের আশাপূরণ করা আপনাদের দায়িত্ব। আপনাদেরকে জনগণের  পাশে থাকতে হবে। জেলায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। এছাড়া দেশের আইনশৃঙ্খলার প্রতি আপনাদের আনুগত্য থাকতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন গ্রামীণ ট্রাভেস এর চেয়ারম্যান আলহাজ্ব মো. মোখলেসুর রহমান।
এছাড়া শপথ নিয়েছেন ১ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু, ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিলসহ ২০ জন নারী ও পুরুষ কাউন্সিলর।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, স্থানীয় সরকারের যুগ্ন পরিচালক মো. জিয়াউল হক, জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর  অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা শপথ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com