রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জন্ম ও মৃত্যুনিবন্ধন টাস্কফোর্স ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সচিবের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীন।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আব্দুল আজিম ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মুর্শিদা শারমিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহেদা পারভীন বলেন, চলতি বছরের শুরুর দিকে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমে প্রথম ১০টি জেলার মধ্যে একটি ছিল চাঁপাইনবাবগঞ্জ। চলতি মাসে সেটি অনেক পিছিয়ে গেছে। সভায় জন্ম ও মৃত্যুনিবন্ধনে আবারো ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্ম ও মৃত্যুনিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com