রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে (আরএমপি) উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইজিপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩৬০ বার পঠিত
রাজশাহীতে (আরএমপি) উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইজিপি
ফটো সংগৃহীত

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন  আইজিপি ড. বেনজির আহমেদ।

সোমবার বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সাথে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর তিনি আরএমপির নবনির্মিত মালোপাড়া পুলিশ ফাঁড়ি, তালাইমারী পুলিশ ফাঁড়ি ও রেশন স্টোর ভবন উদ্বোধন করেন।

এছাড়া পরে আইজিপি পুনাক’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আইজিপিপত্নী জীশান মির্জা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮ মার্চ রাজশাহী পুলিশ লাইনসে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশের পুলিশ বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়েছিল, যা রাজশাহীতে প্রথম প্রতিরোধ যুদ্ধ। এ প্রতিরোধ যুদ্ধে কমপক্ষে ১৭ জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালে শাহাদাতবরণকারী আরও ছয়জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যসহ ২৩ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ লাইনসের ভেতরে গণকবরে সমাহিত করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও হৃদয়ে লালনের জন্য এই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৫ হাজার ৬৪০ বর্গফুটের দ্বিতল বিশিষ্ট রেশন স্টোর ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ১৯২ টাকা ও ২ হাজার ২৯২ দশমিক ৯০ বর্গফুটের ছয় তলা বিশিষ্ট মালোপাড়া পুলিশ ফাঁড়ি ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা এবং ২ হাজার ৭৭৪ স্কয়ার ফিটের ছয়তলা বিশিষ্ট তালাইমারী ফাঁড়ি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ১০ লাখ ৩৬ হাজার ৪৩২ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com