সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

চারঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল, পরিচর্যায় ব্যস্ত কৃষক

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০৯ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট অঞ্চলে এবার নির্ধারিত সময়ের আগেই দেশীসহ নানা জাতের আম গাছে গাছে উঁকি দিচ্ছে মুকুল।

উপজেলার নিমপাড়া,ভায়ালক্ষিপুর, সারদা, শলুয়াসহ বিভিন্ন এলাকায় এবার ৩ হাজার ৯শ ১০ হেক্টরজমিতে আম চাষ করা হয়েছে। এর মধ্যে দেশী,বারী-৪,বারী-১১,আম্রপালি,আশ্বিনা ও ল্যাংড়া জাতের উল্লেখযোগ্য। গাছে গাছে ফাল্গুনে মাসেই মুকুলের উকি আর মুকুলের মৌ মৌ গন্ধ ছড়ানোতে আম বাগান এলাকায় ভিন্ন পরিবেশ সৃষ্টি হওয়ায় কৃষক কুলেও ভিন্ন আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এবার ঘন কুয়াশা না থাকার কারণে মৌসুমের আগেই আমের গাছে মুকুল দেখা দিয়েছে।

উপজেলার নিমপাড়া, ভায়ালক্ষিপুর, সারদা, শলুয়াসহ বিভিন্ন এলাকার অনেক বাগানের আম গাছেই আগাম আমের মুকুল চোখে পড়ছে। এ কারণে কৃষকরা সতর্কতার সঙ্গে আম গাছের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। তবে কৃষি বিভাগ দাবি, এবার আবহাওয়া অনুকুল থাকলে আমের বাম্পার ফলন হবার সম্ভাবনা রয়েছে। এ বছর আম চাষিরা অনেক আগে থেকে গাছের পরিচর্যা শুরু করেছেন। গাছে কীটনাশক, সারসহ পানি সেচ দেয়া হচ্ছে সময় মত। ফলে অনেক গাছেই আগাম জাতের মুকুলসহ বর্তমানে প্রায় গাছেই শোভা পাচ্ছে মুকুল। হয়তো ফাগুনের দু’সপ্তাহের মধ্যে চারঘাটের প্রতিটি আম বাগানের গাছে গাছে পুরোপুরি শোভা পাবে মুকুল। এরই মধ্যে গাছে গাছে ফুটে উঠেছে আমের মুকুল। তাই আশায় বুক বাঁধছে আম চাষিরা।

এদিকে বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভায়ালক্ষিপুর এলাকার বিভিন্ন বাগানে গেলে বাগান মালিকদের সঙ্গে কথা হলে তারা জানান,মাঘের শুরুতে আম গাছের ডালে ডালে মুকুল ফুটতে শুরু করার সঙ্গে সঙ্গে বাগান মালিক ও ব্যবসায়ীরা মুকুলের পরিচর্যা শুরু করেছেন। এখনফাল্গুন মাস। ফলে এ মাসের মধ্যেই সব গাছেই মুকুল ফুটবে বলে আশাকরছেন তারা।

আম চাষি সেলিম রেজা বলেন, গত বছর গাছে মুকুল আসলেও তা ধরে রাখতে পারেনি। তাই এবার আগে থেকে গাছে ভিটামিন গাছের গোড়ায় সার, পানি সেচ দিয়ে পরিচর্যা করে চলেছেন। যাতে করে আম আসার সময় মুকুলের গোড়া শক্ত হয়। তাই এবার তারা আশা করছেন আবাহাওয়া ভালো থাকলে আম বাগানের গাছে গাছে অনেক আম আসবে। এমন আশা প্রকাশ করছেন প্রায় সব চাষিরাই।

আম ব্যবসায়ী ও চাষি বাহাদুর রহমান বলেন, বর্তমানে আমের মুকুল যাতে নষ্ট না হয় সেজন্য এন্টাকল, কনসিডর ও বেসিস নামের কিটনাশক ব্যবহার করা হচ্ছে। যাতে করে হপার পোকার আক্রমন, পাতা কাটা রোগ প্রতিরোধ করা যায়।

কৃষি কর্মর্কতারা বলছেন, অবাহাওয়া এখন পর্যন্ত অনুকুলে রয়েছে। কৃষকরা নিজ নিজ আম বাগানের পরিচর্যা শুরু করেছেন। কিছু কিছু গাছে সবে মাত্র দেখা দিতে শুরু করেছে মুকুল মুখ। এখন গাছে সেচ বা বৃষ্টিরও খুব দরকার নেই বলেও মনে করছেন কৃষি বিভাগ। কৃষি বিভাগ থেকে এবার আগে থেকে চাষিদের সচেতন করে তোলা হয়েছে। তারা সারা বছর ধরে সার সেচ, গাছের পরিচর্যা করে আসছেন।

এবিষয়ে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার জানান, এবার মাঘ মাসে বিভিন্ন গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। মূলতঃ আবহাওয়া গত কারণে দেশীয় জাতের আম গাছে এই আগাম মুকুল আসতে শুরু করেছে। আবহওয়ার বিরুপ প্রভাব না পড়লে এবার বাম্পার ফলন হবে যা বর্তমান গাছে গাছে মুকুলের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com