মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

পাটুরিয়া ফেরি ঘাটে মধ্যরাত থেকে সিরিয়ালে তিন শতাধিক যান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৫৬ বার পঠিত

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে আজও ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। পারাপারের অপেক্ষায় মধ্যরাত থেকে আটকা পড়েছে তিন শতাধিক যাত্রীবাহী যানবাহন (দূরপাল্লার বাস ও ছোট গাড়ি)। রাতভর এসব গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার পর থেকে লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। যারা কাটা লাইনের গাড়িতে ঘাটে পৌঁছেছেন, তারা সহজেই ফেরি ও লঞ্চে পারাপার হতে পারছেন।তবে দূরপাল্লার বাস ও প্রাইভেটকার-মাইক্রোবাসের যাত্রীদের ফেরি পার হতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

তবে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে ফেরিতে উঠছে। কোনো ধরনের জটলা নেই। নৌপথে অপরাধ নিয়ন্ত্রণ ও লঞ্চে অতিরিক্ত যাত্রী ঠেকাতে কাজ করছে নৌ পুলিশ।বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালিদ নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাট হয়ে সাড়ে আটশ বাস, চার হাজার ২৬টি ছোট গাড়ি, তিন হাজার ২০টি মোটরসাইকেল এবং ৪০২টি ট্রাক পার হয়েছে। এসময়ে দুই ঘাট মিলিয়ে সর্বমোট সাড়ে ১২ হাজার যানবাহন পারাপার হয়েছে।

তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com