শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চরঅনুপনগরে খরাসহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বরেন্দ্র অঞ্চলের খরা পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের টেকসই চাষাবাদে উৎসাহিত করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ।
বুধবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) এর আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)’র সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সিসিএজি সদস্য ও স্থানীয় কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কৌশল সম্পর্কে সচেতন করা হয়।
অংশগ্রহণকারীদের খরাসহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির পরিত্যক্ত জায়গায় বাগান তৈরি, মাটির গুণাগুণ উন্নয়ন, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি শেখানো হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও নাসরিন সুলতানা এবং এই প্রকল্পের কৃষিবিদ মো. ফয়জুল হক। প্রশিক্ষণে বরেন্দ্র অঞ্চলের বাস্তব পরিস্থিতি তুলে ধরে কার্যকর দিকনির্দেশনা দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।
প্রশিক্ষণে ঋণ কার্যক্রম সম্পর্কেও আলোচনা করা হয়। এ বিষয়ে দিকনির্দেশনা দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ এর ব্যবস্থাপক মোছা. ইতিআরা খাতুন।
সার্বিকভাবে প্রশিক্ষণে সহযোগিতা করেন সিএমও সিভিল রোকনুজ্জামান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কার্যক্রম তাদের খরা মোকাবিলায় কৃষি পদ্ধতির পরিবর্তন ও অভিযোজনের সাহস জোগাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com