শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বাপসা’র ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি-শহিদুল – সম্পাদক-মুকুল

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৬৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছে। শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড়স্থ সমবায় মার্কেটের পাশের্^ বাপসা জেলা কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাপসা জেলা নির্বাচন কমিটির আহবায়ক মো. নুরুল ইসলামের সার্বিক তত্বাবধানে এই নির্বাচন কার্যক্রম চলে। নির্বাচন চলাকালে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান। শনিবার সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ২৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম। নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. রেজাউর রহমান পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মুকুল হোসেন এবং রাকিবুল করিম ডীগন উভয়েই ভোট পান ২০টি করে। অন্য প্রতিদ্ব›িদ্ব আব্দুল আহাদ পান ৩ ভোট। সমান সংখ্যক ভোট পাওয়ায় বাপসা জেলা নির্বাচন কমিটি ও প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর সম্মতিক্রমে তাৎক্ষনিক লটারী করা হয়। লটারীতে জয়লাভ করেন জেলার গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে কর্মরত মো. মুকুল হোসেন। বাপসা জেলা শাখায় মোট ভোটার ৪৪ জন। এর মধ্যে ৪৩টি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাপসা জেলা নির্বাচন কমিটি সুত্র জানায়, মোট ২১ সদস্য বিশিষ্ট বাপসা জেলা কমিটি গঠনের লক্ষে নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। বাপসার জেলা শাখার সদস্যদের নিয়ে প্রকাশ্য সভায় বাকি সদস্য নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। শান্তিপূর্ণ ও সৌহার্দ পরিবেশে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com