শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভোলাহাটে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে শাহাদাত বরণকারীদের মাগফেরাত কামনায় কুরআন খতম

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২১৭ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: ভোলাহাট ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫০ বার পবিত্র কুরআন খতম সম্পন্ন করা হয়।
ইমামনগর হাফিজিয়া মাদ্রাসা ১০ খতম, বজরাটেক দারুস সালাম ইসলামীয়া মাদ্রাসা ১০ খতম, চরধরমপুর তালিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ১০ খতম, উপজেলা পরিষদ জামে মসজিদে ২০ খতম দু’দিনে মোট ৫০ খতম সম্পন্ন করা হয়।

ভোলাহাট ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ শাহাদাত হুসাইনের পরিচালনায় পবিত্র কুরআন শরীফ খতমে অংশগ্রহণ করেন, হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, ইসলামী ফাউন্ডেশনের সকল হাফেজ ও ইমামগণ। এ সময় উপস্থিত ছিলেন, মডেল কেয়ারটেকার ও সাধারণ কেয়ার টেকারসহ মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকগণ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্য ও ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কুরআন খতম সম্পন্ন ও বিশেষ দোয় করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com