মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ১২৬৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল মহান বিজয় দিবসে উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ জাতির পিতার ম্যুরাল উদ্বোধন করেন।পরে, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জাকিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকারসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। উদ্বোধন শেষে জাতির জনকের পরিবার ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার জানান, কষ্টার্জিত এই বিজয় তাই আমাদের অস্তিত্ব, এগিয়ে যাবার প্রেরণা। কোনভাবেই অবজ্ঞা করার সুযোগ নেই মহান মুক্তিযুদ্ধের। বর্তমান প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়ুক সেই চেতনা বা দেশাত্ববোধ এটাই চির প্রত্যাশা। তিনি আরো জানান, সদর উপজেলা পরিষদের অর্থায়নে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় বঙ্গবন্ধুর ম্যুরালটি সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com