রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের চাঞ্চল্যকর রুহুল হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ

 

চাঁপাইনবাবগঞ্জের চাঞ্চল্যকর রুহুল আমিন হত্যা মামলার মূল আসামি মোজাম্মেল কে গ্রেফতার র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক মোঃ মোজাম্মেল হক (৬৫) জেলার শিবগঞ্জ উপজেলার লাহারপুর খড়ক পাড়া মৃত মোফাজ্জল হকের ছেলে। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৮ সেপ্টেম্বর ভোর রাত ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার নিজপুর ইউনিয়নের

 

গানোর এলাকা থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে রুহুল আমিন হত্যা মামলার মূল আসামী মোঃ মোজাম্মেল হক কে গ্রেফতার করে। আটক মোজাম্মেল দীর্ঘদিন পলাতক ছিলেন। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। তাকে গ্রেফতারে র‌্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।

 

উল্লেখ্য, জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে ২রা সেপ্টেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে বাড়ীর ছাদের পানিপড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই মোঃ মোজাম্মেল হক বড় ভাই রুহুল আমিনকে লাঠি দিয়ে আঘাত করলে রুহুল আমিন গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন রুহুল আমিনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। নিহতের পরিবার মোজাম্মেল হকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, মামলার পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যায়। আটক মোজাম্মেলকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com