রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঝিলিম ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি পাল।
এ সময় উপস্থিত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরলে চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান প্রতিটি ওয়ার্ডে সমউন্নয়নের আশ্বাস দেন।
ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি পাল জানান, ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫৫ লাখ ১৪ হাজার ৫৪৮ টাকা। আর রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ ৯৪ হাজার ৪৫৮ টাকা। অন্যদিকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা এবং এই খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা। তিনি বলেন, বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com