সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ যুবক এবং সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

জেলার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ বোতল বিদেশী মদসহ মো.শাহজাহান (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে র‌্যাব। সোমবার রাত ১১টার দিকে দাউপুকুরিয়া ইউনিয়নের হাউসনগর বারিকবাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম। আটক শাহজাহান শিবগঞ্জের শিয়ালমারা গ্রামের রমজান আলীর ছেলে। র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেসনোটে জাননো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহজাহান দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিদেশী মদ অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, ৪ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন জেলার শিবগঞ্জ থানার পারকানসাট এলাকা হতে একই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে ৩ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ সারুয়ারজাহান কে আটক করে। আসামীকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com