মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

থগিতকৃত চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ১৪ নভেম্বর

বিডি ঢাকা ডট কম নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

আগামী ১৪ নভেম্বর স্থগিতকৃত চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বুধবার নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপনের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন

কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত ১৭.০০.০০০০.০৭৯.৩৯.০০৬.২২-৭২৭ নং স্মারকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা

পরিষদের নির্বাচন যে পর্যন্ত থেকে স্থগিত করা হয়েছিল সে পর্যায়ে থেকে শুরু করে আগামী ১৪ নভেম্বর নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভোটগ্রহণের সময় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে। এদিকে জেলা পরিষদ নির্বাচনের সহকারি

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, আজ বৃহস্পতিবার সাধারণ সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। তবে, চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় এ পদে নির্বাচনের প্রয়োজন নেই। জেলা পরিষদের

আসন বিন্যাস নিয়ে সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী শামিমা জাহান রিট পিটিশন করলে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। ফলে এই পদে নির্বাচন করতে আর বাধা রইলো না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com