শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মিলন আলী নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছর বিনাশ্রম কারাদ-ের আদেশও দেন আদালত।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মিলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের উত্তর উজিরপুর গ্রামের কেতাবুর আলীর ছেলে।
সরকারি আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০১৯ সালের ৩ আগস্ট দুপুরে শিবগঞ্জের জোতবিনোদ এলাকায় ১৩ হাজার ২০৫ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় মিলন। এ ঘটনায় ওইদিন মিলনকে আসামি করে মামলা করেন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পরিদর্শক জহুরুল হক। শিবগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল করিম মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর মিলনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com