বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

গণহত্যা দিবস নিয়ে সরকারি টেকনিক্যাল স্কুলে স্মৃতিচারণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২১২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহা. মোস্তাক হোসেন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন- ড. ইমদাদুল হক মামুন, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা ২৫ মার্চের ভয়াবহতা তুলে ধরেন এবং পাকিস্তান বাহিনীর নৃশংসতা শিক্ষার্থীদের সামনে বর্ণনা করেন।
প্রধান আলোচক তাঁর আলোচনায় নিজ অভিজ্ঞতা তুলে ধরেন এবং সেসময়ের দেশের পরিস্থিতিও বর্ণনা করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com