বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

আলোর পাঠাশালায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে পাঠদান ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২১১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহোনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি আচরণ সম্পর্কে পাঠদান ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জে এফএইচ অ্যাসোসিয়েশন, ঝিলিম সিএফসিটি কমিউনিটি কার্যালয়।
বিকেল চারটায় বিদ্যালয় ছুটির পর প্রায় দেড় ঘণ্টাব্যাপী মাধ্যমিক পর্যায়ের ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে বক্তব্য দেন এফ এইচ অ্যাসোসিয়েশনের ঝিলিম কমিউনিটি টিম লিডার রাজিয়া জান্নাত, কমিউনিটি এনিমেটর বানেসা খাতুন, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইস মুর্মু, সিনিয়র শিক্ষক সোনিয়া খাতুন।
ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পাঠ দেন রাজিয়া জান্নাত। এসময় স্বাস্থ্য সচেতনতার পদ্ধতি, প্রয়োগ, সুবিধা, অসুবিধাসহ নানা বিষয়ে পাঠ দেয়া হয় শিক্ষার্থীদের। এছাড়া পানি ও অক্সিজেন সহজে পেতে ও তা অপচয় রোধে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয়। সকলকে নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের শিক্ষা উপকরণ দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com