বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে চাল, ডাল, তেল ও আলুসহ খাদ্যসামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের নির্দেশনায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের ক্ষতিগ্রস্থ চার পরিবারের প্রত্যেকের মাঝে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, চিড়া ১ কেজি, লবন ১ কেজি, আটা ১ কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি ও ১ কেজি ছোলা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি বলেন, শিগগির ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিঞা ও মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ। এর আগে বুধবার বিকাল তিনটার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডে ওই গ্রামের মোয়াজ্জেমের ছেলে আশরাফুল, আরিফুল, রুস্তমের ছেলে মোয়াজ্জেম ও ঝড়ুর ছেলে সেমাজুলের টিনসেডের বসতবাড়ি ভস্মীভূত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com