সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

ভোলাহাটে প্রস্তুতি সভা যুবদলের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৯০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সোমবার উপজেলা যুবদলের প্রস্তুতি সভা হয়েছে। আগামী ১৯ জুন বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দেয়ার লক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বিকেলে উপজেলার মেডিকেল মোড় এলাকায় বিএনপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুনসুর আলী। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো. তবিউল ইসলাম তারিফ, ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, জেলা স্বেছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান মিজু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিম ফজলে আজিমসহ আরো অনেকে। সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ।
সভা শেষে বগুড়ার তারুণ্যের সমাবেশ সফল করতে মেডিকেল মোড়ে লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com