সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দিয়াড় ধাইনগরে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তালেবুর রহমান।
ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প সংলাপের আয়োজন করে।
‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন- এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, গোবরাতলা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম, ইমাম সেরাজুল ইসলাম, ডাসকো’র সুপারভাইজার নির্মলা রাণী রায়সহ অন্যরা।
সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসজিদের ইমামসহ অন্যরা অংশ নেন। এতে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com