শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ইলা মিত্রের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে : স্মরণসভায় বক্তারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কৃষকদের ‘রানী মা’ ইলামিত্রের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা এই স্মরণসভা আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষক সমিতির জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. এস এম এ সবুর ও সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন, রাকসু’র সাবেক ভিপি কৃষক নেতা রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মহসিন রেজা। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন।
ইলা মিত্রের জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, ঐতিহাসিক তেভাগা আন্দোলনে ইলা মিত্রের আত্মত্যাগ আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এ আন্দোলনের জন্য তিনি যে আত্মত্যাগ করেছেন তা নিপীড়িত শ্রেণির মানুষজন মনে রাখবেন। তাঁর আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকেও বিভিন্ন শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
বক্তারা আরো বলেন-দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও কৃষকের ধানের দাম সেভাবে বাড়ে না। সরকারকে কৃষকদের জন্য ভাবতে হবে, কৃষিপণ্যের দাম বাড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com