রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে কোকা কোলার মালিকানা বদল হচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাংলাদেশে কোকা কোলা কোম্পানির মালিকানা বদল হয়ে যাচ্ছে। এখন যারা আছেন আগামীতে তারা আর থাকছেন না। এতে কোকা কোলার স্বাদে ও মোড়কে পরিবর্তন আসতে পারে। দেশের একটি গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশে কোকা কোলা কোম্পানির প্রস্তুতকারক কোকা কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবি)। আগামীতে সিসিবিবি বিলুপ্ত হয়ে যাবে তুর্কি কোম্পানি কোকা কোলা আইসেকে (সিসিআই) তে।

সম্প্রতি ১৩০ মিলিয়ন ডলারে বাংলাদেশেরর কোকা কোলা কোম্পানিকে কিনে নিয়েছে তুর্কিশ এই কোম্পানি। এখন এ চুক্তি বাংলাদেশের নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে। বিশ্বে তুর্কিশ কোকা কোলা আইসেক মার্কিন ভিত্তিক কোকা কোলার একটি সহযোগী হিসেবেই পরিচিত। মুসলিম দেশগুলোতে তারা পানীয় বাজারজাত করে থাকে।

বাংলাদেশের কোমল পানীয়ের বাজার, যা আনুমানিক ৪০০০ কোটি টাকা থেকে ৬০০০ কোটি টাকা, দুটি মার্কিন ভিত্তিক কোমল পানীয় প্রস্তুতকারক কোকা-কোলা এবং পেপসিকো এবং প্রাণ, আকিজ এবং পারটেক্সের মতো স্থানীয় পানীয় প্রস্তুতকারকদের দ্বারা সরবরাহ করা হয়।

CCI কোকা-কোলার ব্র্যান্ড তৈরি, বিতরণ এবং বিক্রি করে এবং আজারবাইজান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, সিরিয়া, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান নামে ১১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তাদের কার্যক্রম রয়েছে।

ময়মনসিংহের ভালুকায় বর্তমানে কোকা কোলার একটি প্লান্ট আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com