রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে একদিনেই ফুল বিক্রি ১৫০ কোটি টাকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঢাকায় একদিনে পহেলা ফাল্গুন, ভ্যালেনটাইন্স ডে ও সরস্বতী পূজা- এই তিন উৎসবের জন্য ফুলের বাজারে লেগেছে হাওয়া। মঙ্গলবার দিবাগত রাত (১৩ ফেব্রুয়ারি) থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর ফুলের পাইকারি বাজারে ফুল নিয়ে আসেন চাষি ও ব্যবসায়ীরা। তারা জানান, এদিন খুচরা বাজারই ছিল দেড়শ কোটি টাকার।

রাজধানীর শাহবাগ ও শেরে বাংলা নগরের সরেজমিন চিত্র বলছে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোঁটার আগেই ফুলের বাজারে ব্যাপক ব্যস্ততা। বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা দিবস আর সরস্বতী পূজা উপলক্ষে ফুলের বাজারে রয়েছে বাড়তি চাহিদা।

দেশের বিভিন্ন এলাকা থেকে মধ্যরাত থেকেই রাজধানীতে ট্রাক এবং বাসে করে ফুল নিয়ে আসেন চাষি ও ব্যবসায়ীরা। এখান থেকে আবার ফুল যায় রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে।

ফুল ব্যবসায়ী সমিতির তথ্যমতে, মঙ্গলবার রাজধানীতে পাইকারি ফুল বিক্রি হয়েছে ৭০ কোটি টাকার। যার খুচরা বাজার ছিল দেড়শ কোটি টাকার। বুধবার এর পরিমাণ দুই থেকে তিন গুণ বাড়বে বলে আশা করছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের মতো এবারও বিশেষ এই দিবসগুলোকে কেন্দ্র করে বেড়েছে ফুলের চাহিদা। এক ব্যবসায়ী বলেন, ফুলের সরবরাহ বেশি। সেই সঙ্গে বিক্রিও বেশি এবং দামও চড়া। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় ফুলের দাম একটু বেশি। একটি গোলাপ ২০ টাকা।

এক ব্যবসায়ী বলেন, সরস্বতী পূজা এবং পহেলা ফাল্গুন উপলক্ষে ক্রেতাদের ভিড় বেড়েছে। তাই দামও একটু বেশি।

আবার কেউ কেউ বলছেন, গত বছরের তুলনায় এবার ফুলের বাজার কিছুটা কমতির দিকে। এমনই একজন ব্যবসায়ী বলেন, গত বছরের তুলনায় এবার বেচাবিক্রি কম। ফুলের উৎপাদন ভালো হয়নি। কিছু কিছু বাগানে ভাইরাস ঢুকেছে। অনেক ফুল ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে আমাদেরও সরবরাহ কম। এবার ৫ হাজার ফুল কিনেছি। গতবার ১৫ হাজার ফুল কিনেছিলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com