রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হঠাৎ উধাও ফেসবুক, ফিরেছে দেড় ঘন্টা পর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৪০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

এক ঘণ্টারও বেশি সময় থমকে থাকার পর স্বাভাবিক হল ফেসবুক৷ তবে এখনও কাজ করছে না ইনস্টাগ্রাম, মেসেঞ্জার৷ এ দিন রাত ৯টা নাগাদ হঠাৎই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো মেটা-র বিভিন্ন প্ল্যাটফর্মে বিপর্যয় নেমে আসে৷ আপনা আপনিই লগ আউট হয়ে যেতে থাকে ফেসবুক অ্যাকাউন্ট৷

শেষ পর্যন্ত রাত ১০ টা নাগাদ স্বাভাবিক হয় ফেসবুক পরিষেবা৷ তবে ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি৷ কী কারণে এই বিপত্তি, সে সম্পর্কে এখনও মেটার পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ এই বিভ্রাটের সঙ্গে কোনও সাইবার অ্যাটাকের যোগ রয়েছে কি না, অথবা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কোনও আশঙ্কা রয়েছে কি না, তা নিয়েও এখনও ধোঁয়াশা কাটেনি।

এ দিন রাত সাড়ে আটটার পর থেকে আচমকাই এই সমস্যার মুখোমুখি হন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা৷ দেখা যায়, হঠাৎই নিজে থেকে অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাচ্ছে৷ প্রথমে ‘সেশন এক্সপায়ার্ড’ বলে একটি মেসেজ আসছে৷ এর পর ফোনে লগ ইন কোড এলেও তা কাজ করছে না৷ ফোন নম্বর, ই মেল আইডি, পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করলেও অ্যাকাউন্টে লগ ইন করা সম্ভব হচ্ছে না৷

গোটা বিশ্বজুড়েই এই সমস্যা দেখা দিয়েছে বলে খবর৷ মেটার নিজস্ব প্রযুক্তিগত সমস্যার কারণেই থমকে গিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো পরিষেবা৷ ফলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করেও লাভ হ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com