মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে যাতায়াতে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক ড. বিশাল কুমার এই নিষেধাজ্ঞা জারি করেছেন। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগরতলা এবং মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে রাত ৮ টা থেকে সকাল ৫ টার মধ্যে সাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এই নির্দেশে।রবিবার থেকে জারি করা এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। নির্দেশ অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশে জানানো হয়েছে।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নেওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপর থেকেই গত দুই মাস ধরে বহু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছেন। তাদের মধ্যে অনেকে ধরাও পড়ছেন। এই অবস্থায় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে আরও কড়া পদক্ষেপ নিল ত্রিপুরা।পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক ড. বিশাল কুমার বলেছেন, মানুষের জীবনের পক্ষে হুমকি এবং শান্তিতে ব্যাঘাত রোধ করতে সীমান্তে যাতায়াতের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী, কর্তব্যরত সরকারি কর্মকর্তা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com