সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সদর উপজেলায় প্রণোদনা পাচ্ছেন ৮২৫৫ কৃষক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রবি মৌসুমে ৮ হাজার ২৫৫ জন কৃষক পাচ্ছেন সরিষা, গম, ভুট্টা, খেসারি, অড়হর, শীতকালীন পেঁয়াজ, মসুর বীজসহ রাসায়নিক সার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই প্রণোদনা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বারঘরিয়া ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনামূল্যের এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা অফিসার মো. সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিনসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, ৫ হাজার ৫০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার; ১ হাজার ৮০০ জন কৃষককে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার; ৩৮০ জন কৃষককে ২ কেজি করে ভুট্টা বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার; ৮০ জন কৃষককে ১০ কেজি করে চিনাবাদামের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার; শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ৯০ জন কৃষককে ১ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার; ২৩০ জন কৃষককে ৫ কেজি করে মসুর বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার; ১৫৫ জন কৃষককে ৮ কেজি করে খেসারির বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com