শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে শনিবার থেকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত নির্দিষ্ট রঙের প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাসহ বাইরের রিকশা চলাচল করছে। এতে গুলশানের সব সড়কেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ অবস্থায় আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, গুলশানে ব্যাটারি চালিত রিকশা বন্ধের এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আগামীকাল থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে। যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন।

তিনি বলেন, আগামীকাল থেকে গুলশান এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি। আগামীকাল থেকে গুলশানে এই পদক্ষেপ চালু হলেও আগামীতে সব এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

phone

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে কার্যকরী ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ইতোমধ্যে ডিএমপি ট্র‍্যাপার (বিশেষ ফাঁদ) লাগানো শুরু করেছে। দেখা যাচ্ছে আইন না মেনে অনেকে ট্র‍্যাপার উপেক্ষা করে অটোরিকশা চলাচলের চেষ্টা করছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। কার্যকরী ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com