রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সেহরি ও ইফতারে যেসব পানীয় জরুরি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে সবচেয়ে জরুরি হচ্ছে পানি। সারাদিন রোজা শেষে শরীরে সব থেকে বেশি দরকার হয় পানি’র। যেহেতু শরীরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই তরল।

শুধু ইফতার নয় সেহরিতেও জরুরি পানি। সেহরিতে পর্যাপ্ত পরিমাণ পানি ও পানিসমৃদ্ধ খাবার গ্রহণ করলে সারাদিন শরীরে পানিশূন্যতা কম অনুভূত হবে।

বিশেষজ্ঞরা পানি গ্রহণের পরিমাণ নিয়ে ভিন্ন মতামত দিলেও, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব মেডিসিন’য়ের পরামর্শ নারীদের প্রতিদিন ২.৭ লিটার এবং পুরুষদের ৩.৭ লিটার তরল গ্রহণ করা উচিত।

তবে বিশ্বব্যাপী প্রায় ৫০ শতাংশ মানুষ নিয়মিতভাবে এই পরিমাণ পানি গ্রহণের চাহিদা পূরণ করতে পারেন না।

 

ইফতার ও সেহরিতে যেসব পানি ও পানিসমৃদ্ধ খাবার গ্রহণ করবেন- 

 

পানি: অন্তত ৩-৪ গ্লাস পানি পান করতে হবে।

দুধ ও লাবাং: দুধ ক্যালসিয়াম ও প্রোটিনের ভালো উৎস এবং লাবাং (টকদই ও পানি মিশ্রিত শরবত) শরীর আর্দ্র রাখে।

পানিসমৃদ্ধ ফল: শসা, তরমুজ, কমলা, স্ট্রবেরি ও আঙুরের মতো ফল শরীরকে আর্দ্র রাখে।
ওটস ও দই: এটি হজমে সহায়ক এবং দীর্ঘক্ষণ শরীরকে আর্দ্র রাখে।

 

রোজা থেকে দিন শেষে শরীর পানির জন্য তৃষ্ণার্ত থাকে, তাই সঠিক পানীয় গ্রহণ করা জরুরি।

 

খেজুর ও পানি: খেজুর দ্রুত শক্তি দেয় এবং শরীরকে পুনঃভাবে আর্দ্র করতে পারে।

ডাবের পানি: এটি প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ যা শরীরের জন্য খুব উপকারী

লেবুর শরবত: ভিটামিন সি সমৃদ্ধ এই পানীয় শরীরকে সতেজ রাখে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে

ফলের রস: এটি শরীরের পানিশূন্যতা পূরণ করে ও শক্তি জোগায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com