রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জেলায় ২২৯৬১১ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে  শনিবার ২ লাখ ২৯ হাজার ৬১১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩২ হাজার ৮৪৮জন শিশু।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা স্বাস্থ্য বিভিাগ। তবে দুটোতেই ৯৯ ভাগ শিশুকে খাওয়ানো সম্ভব হয়েছে বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।
শনিবার সকালে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় সিভিল সার্জন সার্জন ডা. এ কে শাহাব উদ্দিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পাসুদ পারভেজ, আরএম ও ডা. আব্দুস সামাদসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে সবমিলিয়ে ১ হাজার ২০৪টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এজন্য ১৯১ জন স্বাস্থ্যকর্মী, ১৭৯ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com