শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন, ইমাম এখলেসুর রহমান এবং প্রকল্পের ফ্যাসিলিটেটর আব্দুর রহিম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ইমাম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ।
প্রশিক্ষণে “শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলার কৌশল” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
কর্মশালায় আলোচকরা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিশুদের চারিত্রিক গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই ধর্মীয় নেতাদের শিশুদের সুরক্ষা বিষয়ে সচেতন ও সক্রিয় হতে হবে। সমাজে ধর্মীয় নেতাদের প্রভাব অত্যন্ত গভীর। মানুষ তাদের কথা গুরুত্বসহকারে গ্রহণ করে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এবং সামাজিকভাবে সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকাই হতে পারে সবচেয়ে কার্যকর।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ধর্মীয় নেতারা তাদের অভিমত প্রকাশ করে বলেন, শিশুদের প্রতি সহিংসতা রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তোলা জরুরি। মসজিদ, মন্দির বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে বার্তা দেওয়া হলে সমাজে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আজ শুক্রবার শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com