শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মহানগরীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে ‘সুইটমিট (মিষ্টি)’ পণ্যের অনুকূলে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি’ পণ্যের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের প্যাকেট/মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ আনুসঙ্গিক তথ্য সম্বলিত কোন লেবেল না থাকায় সাহেব বাজার আরডিএ মার্কেট সংলগ্ন নিতাই মিষ্টি ঘর প্রতিষ্ঠানটিকে ১১,০০০/- (এগারো হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com