
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল| বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও তুলে দেন তিনি| সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য বিদ্যালয়টিকেও ক্রেস্ট প্রদান করা হয়|সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান|
নূরুল ইসলাম বুলবুল বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে| তাই মেধা, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে|” তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|তিনি শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের আরো এগিয়ে আসা প্রয়োজন বলে উল্লেখ করেন|তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই নয়, ˆনতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান|অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আখতার, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|