
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সবুজ বনায়নে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)|মা ও শিশুর অপুষ্টি নিরসন ও জলবায়ু উন্নয়নসহ গ্রিন স্কুল উন্নয়নে ৯টি ইউনিয়ন ও সদর পৌরসভায় ১১ জাতের মোট ২৯ হাজার ২৮৪টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়| এর মধ্যে উল্লেখযোগ্য উপকারভোগী হলো ৫৯টি গ্রিন স্কুল, ৭টি কমিউনিটি ক্লিনিক, ৪০টি এলআর সেন্টারের ২ হাজার শিশুর মা, ১০টি মিনি
অরচার্ড/নার্সারিসহ ৫ হাজার ৫৬১টি হতদরিদ্র পরিবারে গাছের চারা বিতরণ করা হয়|সরকারের ৫ বছরের উন্নয়ন পরিকল্পনার সাথে যুক্ত হয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রতি বছরের জন্য কর্মসূচি গ্রহণ করেছে|বিতরণ কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওয়ার্ল্ড ভিশন কার্যালয় চত্বরে উপস্থিত ছিলেন— সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার ম্যানুয়েল হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা এবং স্পন্সরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার রিপন গমেজ|