মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর পুঠিয়ায় হেরোইন সহ মোঃ সোহেল কবির (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টায় পুঠিয়া থানার নামাজগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলার ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুস সামাদ ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।গ্রেফতার সোহেল কবির, সে  রাজশাহীর গোদাগাড়ী থানার ফরিদপুর গ্রামের মৃত আব্দুর রাকিবের ছেলে।রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, রবিবার সকাল পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, এক ব্যক্তি মোটরসাইকেল যোগে (নওয়াবগঞ্জ-হ-১৬-৪৩৭৪) হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে পুঠিয়ার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টায় একটি ১২৫ সিসি হিরো মোটরসাইকেলকে সিগনাল দিলে চালক মোটরসাইকেলটি রেখে পালানোর চেষ্টাকালে তাকে ধরে ফেলে ডিবি পুলিশ। পরে তার শরীর তল্লাশি চালিয়ে সোহেল কবিরের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন ও মাদক বহনকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।এ ব্যাপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এদিন বেলা ১১টার দিকে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com