বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

দেশে যারা করোনার টিকা নেয়া তারা সবাই সুস্থ আছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৩৭৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার : যারা করোনার টিকা নিয়েছেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক কাজকর্মও করছেন। আর এনিয়ে ভয় না পেয়ে উপযোগী সবাইকে করোনার টিকা নেয়ার আহবান জানিয়েছেন তারা।
২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশে করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যারা প্রথমে টীকা নিয়েছিলেন তাদের সাহস যোগাচ্ছিলেন প্রধানমন্ত্রী।
দেশে টিকা নেয়া চতুর্থজন ছিলেন ট্রাফিক সার্জেন্ট দিদারুল ইসলাম। টিকা নেয়ার একদিন পর শুক্রবার নিয়মিত ডিউটি করেছেন দিদার। ট্রাফিক সার্জেন্ট দিদারুল ইসলাম বলেন,’ভ্যাকসিন নেবার পর আমি স্বাভাবিকভাবেই কাজ করতে পেরেছি।’
কুর্মিটোলা হাসপাতালে বৃহস্পতিবার প্রথম টিকা নেন নাক, কান গলা বিভাগের প্রধান ডা. এ কে এম মুনিরুল হক। টিকা নেয়ার পর সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। তিনি বলেন,’টিকা নেবার পর আমার কোন পার্শ্বপ্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেখা দেয়নি। আমি আমার স্বাভাবিক কাজ-কর্ম করছি। কোন বিভ্রান্তি মূলক প্রচারে আপনারা কান দিবেন না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com