শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

বাতাসে দ্রুত ছড়ায় এমন ধরন করোনার শনাক্ত ভিয়েতনামে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৪২৪ বার পঠিত

অনলাইন নিউজ : ভারত ও ব্রিটেনে প্রথম শনাক্ত হওয়া করোনার পৃথক দুটি ধরনের মিশ্রণে নতুন একটি ধরন শনাক্ত হয়েছে ভিয়েতনামে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সফল হিসেবে প্রশংসা কুড়ানো ভিয়েতনামে শনাক্ত হওয়া নতুন এই ধরনটি আরও বেশি সংক্রামক এবং বাতাসেও অতিদ্রুত সংক্রমণ ছড়াতে পারে বলে আজ শনিবার জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং শনিবার এই খবর জানিয়ে বলেন, ‌‘করোনায় আক্রান্ত এক রোগীর জিনোম সিকোয়েন্সিং করে আমরা করোনার নতুন একটি ধরন শনাক্ত করেছি। এই ধরনটি ভারত ও যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়ার ধরন দুটির মিশ্রণ। আরও স্পষ্ট করে বলতে গেলে, এটা মূলত ভারতীয় ধরন এবং এটির যে মিউটেশন হয়েছে তা যুক্তরাজ্যে শনাক্ত নতুন ধরনের মতো।’

তিনি আরও বলেছেন, ‘ল্যাবরেটরি গবেষণায় আরও দেখা গেছে যে বিদ্যমান ধরনের চেয়ে করোনার নতুন ধরনটি আরও দ্রুত সংক্রমণ ছড়াতে পারে এবং তার রূপও দ্রুত বদলাতে পারে। এ কারণেই দেশের বেশিরভাগ অঞ্চলে এখন করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।’

স্থানীয় সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেস বলছে, ভিয়েতনাম দেশে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনটির কথা শিগগিরই বিশ্বকে জানাবে। ভিয়েতনামে এর আগেই করোনার সাতটি ধরন শনাক্ত হয়েছে। এগুলো হলো বি.১.২২২, বি.১.৬১৯. ডি৬১৪জি, বি.১.১.৭ (ব্রিটেনের ধরন), বি.১.৩৫১, এ.২৩.১ এবং বি.১.৬১৭.২ (ভারতীয় ধরন)। এখন আরও একটি ধরন শনাক্ত হওয়ায় দেশটিতে উদ্বেগ বেড়েছে।
করোনা মোকাবিলায় সফলতার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। তবে নতুন করে সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ বেড়েছে। মহামারির প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে এখন পর্যন্ত যে ৬ হাজার ৩৯৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে প্রায় ৩ হাজার ৬০০ জন শনাক্ত হয়েছে গত এপ্রিলের শেষ দিক থেকে। এছাড়া দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৭ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com