বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের কলেজমুখী করার উদ্যোগ নবাবগঞ্জ সরকারি কলেজের চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

অবশেষে বরখাস্ত হতে যাচ্ছেন,ফেন্সিডিল সহ আটক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুজ্জামান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৯৮৪ বার পঠিত

রাজশাহী সংবাদদাতা ঃঃ  জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন আজ রোববার সাংবাদিককের বলেন,ওই কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে।তিনি বতর্মানে কারাগারে আছেন।রাজশাহী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিবেদন দিলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।সরকারি চাকুরী আইনের ৩৯(২) ধারায় বলা আছে,কোন কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে অথবা ফৌজদারী মামলায় গ্রেপ্তার হলে বা তার বিরুদ্ধে অভিযোগ পত্র আদালতে গৃহীত হলে,সরকার বা নিয়োগকারী কতৃপক্ষ আটক,গ্রেপ্তার বা অভিযোগ পত্র গ্রহণের দিন হতে তাকে সাময়িক বরখাস্ত করতে পারবে।একজন সরকারি কর্মকর্তা বলেন,মাদক মামলায় আটক নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে ‘কেন তাকে স্হায়ীভাবে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হবে।নোটিশের জবাব পাবার পর তার বিরুদ্ধে প্রশাসনিক অন্যান্য ব্যবস্হা নেয়া হবে।একই সঙ্গে তার ফৌজদারী মামলাও চলবে।উল্লেখ্য যে গত শুক্রবার রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান চাঁপাই নবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় কোল্ড ড্রিংসের বোতলে ৬৫ সমপরিমাণ ফেনসিডিল সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে এক সহযোগী সহ আটক হন।পরে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় সাইদুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।পর ওই দিনই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com