সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

অর্ধেক যাত্রী নিয়ে চালু হলো দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩২২ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকারঘোষিত চলমান বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

যেখানে অর্ধেক যাত্রী নিয়ে বাস-ট্রেন-লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়। তাই আজ সোমবার (২৪ মে) থেকে শুরু হলো দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন চলাচল।

সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, নয়টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে রেল চলছে, ট্রেন স্যানিটাইজ করা হয়েছে, যাত্রীদের জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।

সকাল থেকে ৩টি ট্রেন ছেড়ে যায়। দূরপাল্লা ও আন্তঃজেলা বাস সার্ভিস চালু হলেও যাত্রীসংখ্যা কম। যে কারণে সময় মতো ছেড়ে যেতে পারছে না দূরপাল্লার পরিবহনগুলো। তবে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্ত মানার চেষ্টা করছে পরিবহণ সংশ্লিষ্টরা।

চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। এদিকে, সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। একটি আসন ফাঁকা রেখেই যাত্রী পরিবহণ করা হচ্ছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com